ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

৫০ হাজার টাকা বেতনে আরডিআরএস বাংলাদেশে চাকরি

প্রকাশিত: ২০:৩০, ৮ সেপ্টেম্বর ২০২১

৫০ হাজার টাকা বেতনে আরডিআরএস বাংলাদেশে চাকরি

অনলাইন রিপোর্টার ॥ আরডিআরএস বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মনিটরিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- আরডিআরএস বাংলাদেশ পদের নাম- ডেপুটি ম্যানেজার পদের সংখ্যা- ১টি কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট আবেদন যোগ্যতা ১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস। ২। সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩। মনিটরিং, ইভালুয়েশন, সুপারভিশন সংক্রান্ত কাজে সম্যক ধারণা থাকতে হবে। ৪। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ৫। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ৬। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ৭। মটর সাইকেল চালনায় দক্ষতা ও লাইসেন্স থাকতে হবে। আবেদন যেভাবে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর, ২০২১ বেতন ও সুযোগ সুবিধা ১। বেতন ৪০,০০০-৫০,০০০ টাকা ২। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
×