ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার

প্রকাশিত: ২১:৩৩, ২৪ আগস্ট ২০২১

বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবস্থাপনা বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২৪ আগস্ট পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) পদের নাম: চিফ এক্সিকিউটিভ অফিসার শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা: ৫ বছর। কোম্পানি আইন ও শ্রম আইন সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কাজের ধরন: পূর্ণকালীন কর্মস্থল: খুলনা বয়সসীমা: ৬১ বছর। বেতন: ১,৭৫,০০০ হাজার টাকা। উৎসব ভাতাসহ প্রভিডেন্ট ফান্ডও দেওয়া হবে। আবেদন করবেন যেভাবে: আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাবেন। আবেদন পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিদ্যুৎ ভবন, বয়রা মেইন রোড, খুলনা ৯০০০ বরাবর।
×