ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

তিন মাদককারবারি ও ৫ সশস্ত্র ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১০:২৫, ২৭ আগস্ট ২০১৯

 তিন মাদককারবারি ও ৫ সশস্ত্র ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পায়ুপথে ইয়াবা আনার সময় তিন মাদককারবারি ও যাত্রাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আর গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ এবং ভ্যাকসিন বিক্রির দায়ে ঢাকার এক প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের ছয় উর্ধতন কর্মকর্তাকে দুই বছর করে জেল দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কক্সবাজার থেকে পায়ুপথে ইয়াবা ট্যাবলেট আনার সময় তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

আরো পড়ুন  

×