স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারীর মধ্যেও যেন নাগরিকগণ জীবিকা যাপন করতে পারেন,সেবা পান ত্রাণ পান সেজন্য কাজ করে যাচ্ছি। এই মহামারী কাটিয়ে উঠে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাবো। আমরা ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাটিয়ে উঠতে পারবো। সোমবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনস্থ মেয়রের অফিস কক্ষ হতে এক ভিভিও কনফারেন্সের মাধ্যমে তাঁর ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ঈদ শুভেচ্ছা হিসেবে কর্পোরেশনের ৫৯নং ওয়ার্ডের হতদরিদ্র ৮০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন। এসময় তিনি ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সাথে কথা বলেন।
ভিডিও কনফারেন্সে মেয়র শেখ ফজলে নূর তাপস এলাকাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস, মাস্ক পরে সচেতন থাকবো। ব্যারিষ্টার তাপস বলেন, সামনে ঈদ। আমরা মহামারীর মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি ।
ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকিনা কেন ঘরে বসে হলেও আমরা আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো।








