ছবি: দৈনিক জনকণ্ঠ।
ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলামের তত্ত্বাবধানে শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপহার বিতরণ করা হয়। এর আগের দিন সোমবারও ১০০ জনের মধ্যে একই ধরনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ১০ লিটার তেল, ২ কেজি লবণ, ৩ কেজি চিনি, ২ কেজি ছোলা, ৫ কেজি আলু, ২ কেজি মুড়ি ও ২ কেজি খেজুরসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম বলেন, সমাজে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
আবির








