ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

চন্দনাইশে রাজমিস্ত্রি হত্যা মামলার আসামী কুমিল্লা থেকে আটক 

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ 

প্রকাশিত: ১৯:৪৬, ১৮ মার্চ ২০২৬

চন্দনাইশে রাজমিস্ত্রি হত্যা মামলার আসামী কুমিল্লা থেকে আটক 

ছবি: জনকণ্ঠ

উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল খান সাহেব পাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজমিস্ত্রি মো. সোহাগ হত্যা মামলার আসামী মো. হানিফকে আটক করেছে পুলিশ।

গতকাল ১৮ মার্চ দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে কুমিল্লা থেকে আটক করা হয় হানিফকে। আটককৃত হানিফ দোহাজারী দিয়াকুলের মৃত মফিজুর রহমানের ছেলে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খাঁন বলেছেন, ধৃত আসামী হানিফকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে চন্দনাইশে নিয়ে আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। 

শহীদ

×