ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৪:২২, ২০ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত চারটি গ্রামের আংশিক মানুষ আজ ঈদ উদযাপন করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে জামাতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

সৌদির সঙ্গে মিল রেখে জেলার শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তরবিঘি গ্রামে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। গ্রামের একটি আম বাগানে নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লী ওই জামায়াতে নামাজ আদায় করেন। 

এছাড়া শিবগঞ্জ উপজেলার রাধানগর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এলাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে। এবারও এ রীতি চালু রয়েছে। তবে গ্রামের আংশিক মানুষই এসব জামায়াতে অংশ নেন।

এম.কে

×