ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হলেন এরশাদ আলী ঈশা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:১১, ১৫ মার্চ ২০২৬

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হলেন এরশাদ আলী ঈশা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। রবিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। 

এদিকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মধ্যে আনন্দ বিরাজ করছে। সেইসাথে মিষ্টি বিতরণ করা হয়। 

নিয়োগ পাওয়ার পর সরকারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নতুন জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, তারেক রহমান যে গুরুদায়িত্ব তাঁর কাঁধে প্রদান করেছেন তা তিনি সঠিকভাবে পালন করবেন। সেইসাথে মন্ত্রী, এমপি, দলীয় নেতৃবৃন্দসহ পুরো রাজশাহীবাসীকে সাথে নিয়ে রাজশাহী উন্নয়ন করবেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

রাজু

×