ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

দুমকী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, দুমকী, পটুয়াখালী 

প্রকাশিত: ২০:০০, ১৫ মার্চ ২০২৬

দুমকী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

ছবি: জনকণ্ঠ

দুমকী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুমকী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও দুমকী প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ

×