ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

উপদেষ্টা ফাওজুল কবির

এ নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ২২:১৭, ৯ জানুয়ারি ২০২৬; আপডেট: ২৩:৫১, ৯ জানুয়ারি ২০২৬

এ নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে

উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান

১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এটা শুধু পাঁচ বছরের জন্য নির্বাচন না। এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে। এখানে হ্যাঁ ভোট অথবা না ভোটের ব্যবস্থা রয়েছে। আপনি যদি চান দেশে সংস্কার হোক, তাহলে হ্যাঁ ভোট দিবেন। আর যদি সংস্কার না চান তাহলে না ভোট দিবেন। তবে এই সংস্কারের জন্যই জুলাই গণঅভুত্থানে অনেক মানুষ প্রাণ দিয়েছেন।

শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর বড়মাঠে গণভোট ‘২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই বলেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। ভোটের হিসাব হয়নি ঠিক মতো। জনগণ যাকে নির্বাচিত করতে চেয়েছিলেন, তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি। ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনারা যাকেই চাইবেন তাকেই নির্বাচিত করতে পারবেন। তিনি যেই দলের, ধর্মের, বর্ণের কিংবা যেই গোত্রের হোক না কেন। উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে ক্ষমতাবান হলেন জনগণ। সেই ক্ষমতাকে দেখানোর দিনটা হচ্ছে ১২ ফেব্রুয়ারি।

এই নির্বাচন কিন্তু আগের কোনো নির্বাচনের মতো না। প্রত্যেকটা নির্বাচনে নির্দিষ্ট একটা দলীয় সরকার করে। কিন্তু আমাদের অন্তর্র্বর্তী সরকারের কোনো দল নাই। দিনাজপুরে সংখ্যালঘু ও আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন নির্বিঘেœ ভোট দিতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন প্রমুখ। পরে দেশাত্মবোধক কনসার্ট অনুষ্ঠিত হয়।
একই দিন দুপুরে তিনি দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি পরিদর্শনে গিয়ে রেললাইন নির্মাণে ব্লাস্ট পাথর ও নদী শাসন কাজে খনির বোল্ডার পাথর ব্যবহারের নির্দেশ দেন। এ সময় তিনি মধ্যপাড়া পাথর খনিতে বাংলাদেশ রেলওয়ে ৪০/৬০ মিলি (ব্লাস্ট) পাথর ব্যবহার বাড়াতে উপস্থিত রেলের ডিজিকে নির্দেশ দেন। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ডিজিকে পার্বতীপুরের ভবানীপুর-পাথর খনির ১৪ কিলোমিটার রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশনা দেন।

প্যানেল হু

×