ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

দ্য নিউজ-এর সম্পাদককে ইব্রাহিম খলিলের হুমকি

সংবাদদাতা, পার্বতীপুর, দিনাজপুর

প্রকাশিত: ০২:০৮, ৩০ নভেম্বর ২০২৫

দ্য নিউজ-এর সম্পাদককে ইব্রাহিম খলিলের হুমকি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের পরিচিত নেতা ইব্রাহিম খলিলের বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে। দলে তার কোনো পদ না থাকলেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বন বিভাগের লট বাণিজ্যে লুটপাট, টেন্ডার দখল, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ জানতে চাইলে ইব্রাহিম খলিল সাংবাদিককে সরাসরি হুমকি দেন। একই সঙ্গে ‘দ্য নিউজ’-এর সম্পাদক ও প্রকাশককে উদ্দেশ করে তিনি বলেন, “সে যদি এলাকায় আসে, তাকে ঝুলিয়ে রাখবো।”

এ ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, খলিলের বিরুদ্ধে বহুদিন ধরে দখল ও জবরদস্তিমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। উপজাতি সম্প্রদায়ের একজন বাসিন্দা বলেন, “আমরা ভয়ে কিছু বলতে পারি না।”

স্বেচ্ছাসেবক দলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি নুরুল হুদা বাবু বলেন, সংগঠনের কেউ অসদাচরণে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ ও আতঙ্কের বিবরণ বলে দিচ্ছে—এলাকায় একটি প্রভাবশালী চক্র সক্রিয়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইব্রাহিম খলিল।

সজিব

×