মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিদেশীদের প্রেসক্রিপসনে এই বাংলাদেশের মানুষ চলতে চায় না। দেশের স্বাধীনতার ৫৩ বছরের অতিক্রমের পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাইতো মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশপ্রেমিক ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়েছি। আগামীতে ইসলামের পক্ষে ভোটের বাক্স হবে একটি।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাঃ ইব্রাহিম এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওঃ ইউসুফ আল মাহমুদ'র সঞ্চালনায় লিল্লাহ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
মুফতি রেজাউল করিম বলেন, একটি দল রয়েছে। যারা পূর্বে ক্ষমতায় গিয়ে, দেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলো। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি সহ নানা অপরাধ করেছে। গণঅভ্যুত্থান পরবর্তীও করছে। কিন্তু আবারো ক্ষমতায় যেতে, ওরা মরিয়া হয়ে গেছে। এদেশের ছাত্র-জনতা জীবন দিয়ে, ফ্যাসিস্ট বিদায় করেছে পুরনো বন্দোবস্তোর জন্য নয়। নতুন সিস্টেম ও নতুন কাউকে ক্ষমতায় নিতে চায়। কারন, দেশের মানুষ ৫৩ বছর বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষমতা দেখেছিলো।
আরও বলেন, নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। পিআর কার্যকর করতে হবে। জুলাই সনদের আইনিভিত্তি নির্বাচনের পূর্বেই দিতে হবে। বিদেশী অথবা দেশের কোন অপশক্তির ইশারায়, যদি এগুলো কার্যকর করা না হয়। তাহলে, ইসলামী আন্দোলন দেশের মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওঃ ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক আ হ ম আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নুর, জেলা সহ-সভাপতি মাওঃ দেলাওয়ার হোসাইন, মাওঃ মহিউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলার সভাপতি ডাঃ নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মাওঃ মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাঃ ইউনুস খাঁন।
রাজু








