ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

রাজধানীর দিয়াবাড়িতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

প্রকাশিত: ০৮:৩৯, ১ ডিসেম্বর ২০১৯

রাজধানীর দিয়াবাড়িতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর ১ নম্বরের পাশে দিয়াবাড়ি এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ রবিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থয়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

আরো পড়ুন  

×