ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

পদ্মায় ২৬শ’ বস্তা চাল নিয়ে ট্রলারডুবি

প্রকাশিত: ০৫:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৭

পদ্মায় ২৬শ’ বস্তা চাল নিয়ে ট্রলারডুবি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় ২৬শ’ বস্তা চাল নিয়ে ‘রহি দুর্গাপুর’ নামে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরে মাওয়ার কাছে পদ্মা সেতুর ৩নং পিলারের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সরজিৎ কুমার ঘোষ জানান, ফরিদপুরের সিএমভি ঘাট থেকে রহি দুর্গাপুর নামে একটি ট্রলার ২৬শ’ বস্তা চাল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারটি মাওয়া চৌরাস্তা বরাবর পদ্মা নদীতে নির্মাণাধীন ৩ নং পিলারের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে ট্রলারটি পদ্মায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা চালক ফরিদপুরের নগরবাড়ির আব্দুল খালেকসহ ৫ মাঝি মাল্লা সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হলেও চালসহ ট্রলারটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধ্যা ৭ নাগাদ ট্রলারটির কোন সন্ধান পাওয়া যায়নি।
×