ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

আফ্রিকা

কঙ্গোর পূর্বাঞ্চলে গণকবর থেকে ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে গণকবর থেকে ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা সরে যাওয়ার পর গণকবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও একটি নাগরিক সমাজ সংগঠন। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তি সত্ত্বেও এই অঞ্চলে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। শুক্রবার দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জ্যাঁ-জ্যাক পুরুসি জানিয়েছেন, উভিরা শহরের উপকণ্ঠে কিরোমনি ও কাভিমভিরা এলাকায় দুটি গণকবর থেকে অন্তত ১৭১টি মরদেহ পাওয়া গেছে। খবর এপির। তার ভাষ্য অনুযায়ী, কিরোমনিতে প্রায় ৩০টি এবং কাভিমভিরায় ১৪১টি মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সংগঠন সিভিলিয়ান প্রোটেকশন নেটওয়ার্ক বলছে, তারা গণকবরগুলো পরিদর্শন করতে চেয়েছিল। কিন্তু কঙ্গোর সেনাবাহিনী তাদের সেখানে যেতে দেয়নি। সংগঠনের এক নেতা দাবি করেছেন, নিহতরা এম২৩ বিদ্রোহীদের হত্যার শিকার হয়েছে, কারণ তাদের সরকারি বাহিনী বা সরকারপন্থি মিলিশিয়ার সদস্য বলে সন্দেহ করা হয়েছিল। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মানবাধিকার সংগঠনগুলো অতীতে কঙ্গোর সেনাবাহিনী ও এম২৩ উভয়ের বিরুদ্ধেই বিচারবহির্ভূত হত্যাকা- ও নির্যাতনের অভিযোগ তুলেছে।

জনপ্রিয়