ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

কোটি কোটি আত্মসাত

চউকের ৪১ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দুদকের

প্রকাশিত: ২৩:১৮, ২৯ অক্টোবর ২০২১

চউকের ৪১ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দুদকের

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম নগরীর কালুরঘাট রোড উন্নয়ন ও স¤প্রসারণ প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক প্রকৌশলী নূর হোসেনসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকে জনসংযোগ দফতর সূত্র জানায়, শীঘ্র আদালতে এ চার্জশীট পেশ করা হবে। প্রকৌশলী নূর হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৮ নবেম্বর দুদকের সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কালুরঘাট রোড উন্নয়ন ও স¤প্রসারণ প্রকল্পের ১ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালে ২২টি মামলা করে দুদক।
×