ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

হবিগঞ্জে মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু

প্রকাশিত: ২৩:৪৯, ১৩ জানুয়ারি ২০১৬

হবিগঞ্জে মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের নিউ ফিল্ডে শুরু হয়েছে মাস ব্যাপী বানিজ্য মেলা। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিস্ট ফিল্ডে আয়োজন করা হয় এক উদ্বোধনী অনুষ্ঠান। জেলা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম, এডিসি (সার্বিক) মোঃ সফিউল আলম, এএসপি সাজিদুর রহমান, ইজারাদার পন্ডিত রায় প্রমুখ। এই মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৯২ টি স্টল স্থান পেয়েছে। বিনোদনের জন্য রয়েছে পুতুল নাচ ও সাকার্স সহ নানা আর্কষনীয় প্রদর্শনী। মেলার প্রথম দিনেই দর্শকদের ছিল উপচে পড়া ভীড়।
×