ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, যা জানা গেল

প্রকাশিত: ০৭:৪৫, ১৯ মার্চ ২০২৬

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, যা জানা গেল

চলছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্র বা শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ সময় দেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের সম্ভাব্য দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া ২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিনও দেশের বেশিরভাগ বিভাগে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নোভা

×