ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ফরিদপুর

আটরশি ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে

নুরুল ইসলাম সদরপুর, ফরিদপুর

প্রকাশিত: ০৮:৪৩, ১৯ মার্চ ২০২৬

আটরশি ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। 

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাথার তথ্য অনুযায়ী চাঁদ দেখার ওপর  ভিত্তি করে  ২১ মার্চ(শনিবার)  বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। 
প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাতে সারাদেশ থেকে আগত কয়েক লাখ মুরিদ ও ভক্ত জাকেরানের সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন। 

চন্দ্রপাড়া পাক দরবার শরিফে ঈদের দিন সকাল ৮টায় ও আটরশি দরবার শরিফে সকাল ১০ টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। 

মুরিদ ও ভক্ত জাকেরানরা পবিত্র ঈদুল ফিতরের জামাতে শরিক  হওয়াসহ পবিত্র ফাতেহা পাঠ, দোয়া দুরুদ, মাজার জিয়ারতসহ হাজার হাজার ভক্তের মিলনমেলার মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। 

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা ঈদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নিজ নিজ দরবারের মুরিদ ও ভক্ত জাকেরানের স্বপ্রণোদিত উপস্থিতির কথা বিবেচনা করে ঈদের জামাতের সকল প্রস্তুতি দরবার কর্তৃপক্ষে ইতোমধ্যে গ্রহন করেছে বলে জানায় । 

চন্দ্রপাড়া পাক দরবার শরিফে মুখপাত্র মোঃ মাহাবুব হোসেন ও  আটরশি দরবার শরিফের খাদেম শেখ রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

নোভা

×