ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঈদে ঘরমুখো যাত্রীদের স্বস্তি

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নেই যানজট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৪১, ১৮ মার্চ ২০২৬

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নেই যানজট

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নেই যানজট

ঈদুল ফিতরের আর মাত্র দু’-একদিন বাকি। তাই নারায়ণগঞ্জসহ রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে যানবাহন ও যাত্রীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে কোথাও যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ দুই মহাসড়কে যানজট দেখতে পাওয়া যায়নি। বুধবার বিকেল পাঁচটায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শ্রী কৃষ্ণপদ যানজট নেই বলে দাবি করেন। তিনি বলেন, নির্বিঘেœ যানবাহন চলাচল করছে।
বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল ও কাঁচপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপ বেড়েছে। কোথাও কোথাও যানবাহন দীর্ঘ সময় আটকে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইলসহ নারায়ণগঞ্জের বিভিন্ন বাসস্ট্যান্ড ও কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে । ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল  বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারগুলোতে  যাত্রীরা তাদের গন্তব্যের বাসের জন্য অপেক্ষা করছেন। যাত্রীদের সঠিক সময়ে বাড়িতে পৌঁছার সুবিধার্থে পর্যাপ্ত গাড়ি চলাচল করতে দেখা গেছে। 
ফেনী অঞ্চলের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা নেয়ামত করিম। ফেনীতে বাবা মায়ের সঙ্গে স্ত্রী সন্তানদের নিয়ে ঈদ উদ্যাপন করতে গ্রামের বইড়তে যাচ্ছেন। সরকারি টানা ৭ দিনের ছুটি। সবাই মিলে ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করবেন বলে জানালেন। চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা লুৎফর রহমান জানালেন, লম্বা ছুটিতে আনন্দঘন মুহূর্তের জন্য ছুটে যাচ্ছেন নিজ এলাকায় আপনজনদের কাছে। শফিকুল ইসলাম বাড়ি যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছেন। বিগত ঈদের সময়ের মতোই এবারও টিকিটে কিছু বাড়তি টাকা আদায়ে কৌশলতা লক্ষ্য করা গেছে। তবে ছুটি উপলক্ষে মহাসড়কে গাড়ির অনেক চাপ দেখা যাচ্ছে।

সাইনবোর্ড ও শিমরাইল টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজন স্টাফের সঙ্গে কথা বলে জানা গেছে  মঙ্গলবার রাত থেকে যাত্রীর চাপ বাড়ছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বের নির্ধারিত ভাড়া অনুযায়ী গাড়ি চলছে। অধিক ভাড়া আদায়ের অভিযোগ মিথ্যে বলে তারা জানান। সাইনবোর্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ছুটি পেয়েই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছি। কোথাও যানজট নেই।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শ্রী কৃষ্ণপদ বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে মানুষের যাত্রা নির্বিঘœ করতে আমাদের কাঁচপুর হাইওয়ে থানা থেকে ৮২ জন পুলিশ কাজ করছেন। যে কোনো যানবাহন বিকল হলে সঙ্গে সঙ্গে সেটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘœ করতে জেলা পুলিশ, র‌্যাব এবং ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও সড়কে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে।

প্যানেল হু

×