ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

বাউফলে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ 

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ২২:৫৯, ১৮ মার্চ ২০২৬

বাউফলে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ 

ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে এক মানবিক উদ্যোগে বাউফলে ৭শ' অসহায় নারীর মুখে হাসি ফুটালেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাওয়া ঈদ উপহার হিসেবে এসব শাড়ি বিতরণ করেন।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার কাগজীরপুল এলাকার ইবনে সিনা আউটডোর অডিটোরিয়ামে এ শাড়ি বিতরণ করা হয়।

কালাইয়া থেকে আসা রশোনা বেগম (৬৫) বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের অনেক উপকার হবে।”

রুজিনা আক্তার (৩৭) বলেন, “আমরা অনেকেই নতুন কাপড় কিনতে পারি না। এই শাড়িটা আমাদের জন্য বড় সহায়তা।”

ছোট ডালিমা এলাকার জবেদ খাতুন (৭০) বলেন, “বয়স হয়েছে, আয়-রোজগার নেই। এই শাড়ি উপহার পেয়ে খুব খুশি হয়েছি।”

বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, “ধর্ম-বর্ণ না দেখে সবাইকে দেওয়া হচ্ছে—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলি রানী (৩৫) বলেন, “ঈদের আনন্দটা এখন আমাদের কাছেও পৌঁছাবে, এটাই সবচেয়ে বড় পাওয়া।”

এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭শ' পিস সিনথেটিক শাড়ি উপহার পেয়েছি, যা প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। শাড়ির তুলনায় চাহিদা অনেক গুন বেশি থাকায় আমার নিজের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া উপহারও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

"তিনি আরও বলেন, অতীতে ফ্যসিস্ট আওয়ামীলীগের আমলে দলীয় বিবেচনায় ঈদ উপহার বিতরণ করা হতো। কিন্তু  বর্তমানে উপহার প্রদানের ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।"

 

রাজু

×