ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

রাজশাহীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় বাইক আরোহী চাচা-ভাতিজা নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৯:৩০, ১৮ মার্চ ২০২৬

রাজশাহীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় বাইক আরোহী চাচা-ভাতিজা নিহত

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের চাপায় বাইক আরোহী এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর কলাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন জ্বালিয়ে দেয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম (৩৫) ও তার ভাতিজা মো. রেদোয়ান (৬)। চারঘাট থেকে তারা পুঠিয়ার শিবপুরে আত্মীয়ের বাড়ি এসেছিলেন। মোটরসাইকেল নিয়ে দুপুরে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকের চাকা দুজনের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ঘটনার পর স্থানীয়রা ট্রাকে আগুন জ্বালিয়ে দিয়েছে। 

ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। পুলিশ পরিস্থিতি শান্ত করছে।

এম.কে

×