ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের

মোঃ লালমিয়া, নিজস্ব সংবাদদাতা, তারাগঞ্জ, রংপুর

প্রকাশিত: ২০:৩৫, ১৩ মার্চ ২০২৬

তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭১১২) এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সার বোঝাই বিআরটিসি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০৭৮)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাক দুটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়।

উক্ত ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৬), পিতা মৃত রহিদুল ইসলাম, গ্রাম জলুলী, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের চালকও ঘটনাস্থলেই মারা যান। তবে তার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

এদিকে পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২), পিতা নুর ইসলাম, গ্রাম জলুলী, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ গুরুতর আহত হন। তাকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে প্রথমে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ' লাশ দুটি উদ্ধার করা হয়েছে ও আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

 

রাজু

×