ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ 

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

প্রকাশিত: ২১:১৭, ১৩ মার্চ ২০২৬

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানহাট এলাকায় কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩জন আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

গতকাল ১৩ মার্চ সকালে চট্টগ্রাম অভিমূখী কার্ভাড ভ্যান ((ঢাকা মেট্টো-ট-১৩-৪৩৪৮) এর সাথে কক্সবাজার অভিমূখী ট্রাক (ঢাকা মেট্টো-ট-২৪-০৮২৪) এর মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া খানহাট এনুমিয়া শপিং সেন্টারের সামনে একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়ী দুটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এসময় কুমিল্লা তাহেরপুরের কার্ভাড ভ্যানের চালক অলি উল্লাহ (৩২), কার্ভাড ভ্যানের মালের মালিক পদুয়া বাজারের জামাল হোসেন (৪০) ট্রাক চালক বগুড়ার মোঃ সোহেল (৩২), গুরুতর আহত হয়। আহতদের মধ্যে কার্ভাড ভ্যান চালক অলি উল্লাহকে মুমুর্ষ অবস্থায় বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়। মালের মালিক জামাল হোসেন ও ট্রাক চালক মোঃ সোহেলকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনায় কবলিত গাড়ী দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দূর্ঘটনার কথা স্বীকার করে হাইওয়ে থানা এসআই মোঃ সম্রাট বলেন, দূর্ঘটনায় তিনজন আহত হয়। গাড়ী দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান। 

 

রাজু

×