আগামীকাল রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দল। একই সঙ্গে বিএনপি সরকার ক্ষমা পাবে না বলেও মন্তব্য করেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।
শনিবার (১৪ মার্চ) মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘রবিবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দল।'
তিনি আরো বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা, অনিচ্ছা স্পষ্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি।’ এ ছাড়া সিটি করপোরেশন প্রশাসক বসিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সানজানা








