ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

১৫ রমজান পর্যন্ত খোলা থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয় 

প্রকাশিত: ১৯:৪১, ২৩ মার্চ ২০২৩

১৫ রমজান পর্যন্ত খোলা থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয় 

লোগো

সরকারি  প্রাথমিক বিদ্যালয় ১৫ রমজান পর্যন্ত খোলা থাকবে। সকল শিফটের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সময়সূচি নির্ধারণ করা হয়। 

৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত রমজান মাসের ছুটি থাকবে। ২৭ এপ্রিল থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ১৫ রোজা পর্যন্ত পাঠদানের সিদ্ধান্ত হয়েছে।
 

এসআর

×