ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৯:০৩, ১৬ মে ২০১৯

 সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে  সংঘর্ষ ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৫ মে ॥ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিনের মাধ্যমে দিনে-রাতে বালু উত্তোলন করছে সিন্ডিকেট চক্রের লোকেরা। প্রতিদিন ১৫০/ ২০০ বোমা মেশিন দিয়ে এসব বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েও বন্ধ করতে পারিনি বালু ও পাথর উত্তোলন। এই সিন্ডিকেট চক্রের লোকেরা বালু ও পাথর উত্তোলনে হিংস্র রূপ ধারণ করছে। তবে স্থানীয়দের অভিযোগ উপজেলা প্রশাসনের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। যার ফলে জেলা প্রশাসকের নির্দেশকে কোন তোয়াক্কা না করে অবাধে বালু ও পাথর উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই বালু ও পাথর উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে লাউড়েরগড় বালুচরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বোয়ালমারী সংবাদদাতা বোয়ালমারী ফরিদপুর থেকে জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে বুধবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষের ১০/১২টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। হবিগঞ্জে নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, সড়কে ধান রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জের ধরে বুধবার দুপুরে সদর উপজেলাধীন রিচি-কালনীতে দু’পক্ষের মধ্যে সংর্ঘষে আহত হয়েছে ৩০ জন। আহত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ওই গ্রামের বাসিন্দা মলাই মিয়া কিছু ধান রাখেন রাস্তায়।

আরো পড়ুন  

×