ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

বাগমারায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন মুখ  

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ২১:০২, ১৪ মার্চ ২০২৬

বাগমারায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন মুখ  

ছবি: জনকণ্ঠ

রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে রদবদল আনা হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুনের অকাল মৃত্যুতে সংগঠনের কার্যক্রম সচল রাখতে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

জানা গেছে, চলতি সেশনের জন্য উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মজিদ খান।

এছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা ইব্রাহিম হোসেনকে। তিনি এর আগে উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি অহিদুল ইসলামকে জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার ইউনিট সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নেতৃত্বে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

শহীদ

×