ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নদীতে ওজু করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল

প্রকাশিত: ১৯:০৯, ১৪ মার্চ ২০২৬

নদীতে ওজু করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে কারখানা নদীতে ওজু করতে গিয়ে নিখোঁজ সাজু মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ ) বেলা ১২ টার দিকে উপজেলার কারখানা নদীর সড়সী খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই বিষয়টি নিশ্চিত করেছেন সড়সী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি মাজাহারুল ইসলাম।

এর আগে শুক্রবার (১৩ মার্চ ) এশার নামাজ আদায়ের জন্য ওজু করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন ওই বৃদ্ধ বলে ধারণা করছে স্বজনরা। ঘটনাস্থলে তার টুপি ও (স্যান্ডেল ) জুতা পাওয়া গেছে। 

নিহত সাজু হাওলাদার (৭৫) উপজেলার দুধল ইউনিয়নের পূর্ব সড়সী গ্ৰামের মরহুম আজাহার মোল্লার ছেলে ।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ জানান, সাজু মোল্লা সড়সী খেয়া ঘাট সংলগ্ন মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। নামাজ পড়ার জন্য সে প্রায়ই সড়সী খেয়া ঘাট নেমে নদীর পানি দিয়ে ওজু করেন। 
শুক্রবার তারাবির নামাজের জন্য বাসা থেকে বের হন। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রাত সাড়ে দশটার দিকে সড়সী খেয়া ঘাটে  তার টুপি ও স্যান্ডেল (জুতা) পাওয়া যায় । এতে সবাই নিশ্চিত হন যে তিনি নদীতে পড়ে গেছেন, এরপরই স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করে।

বরিশাল সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমীন জানান, আজ শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সাজু মোল্লা ছেলে জাকির মোল্লা জানান, তার পিতা এর আগেও দুইবার মসজিদে নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে স্ট্রোক করে রাস্তায় পড়ে গিয়েছিল। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেছে।

 

রাজু

×