ছবি: জনকণ্ঠ
ঈশ্বরদীর পাকশী বাজার জামে মসজিদের নিকটস্থ স্থান থেকে লাল ও হলুদ রঙের প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ২টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর বারোটায় পাকশী ফাঁড়ি পুলিশের সদস্যরা এগুলো উদ্ধার করে।
পাকশী ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে, কিছু দুষ্কৃতিকারী উক্ত এলাকায় ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অস্ত্র ও গুলিসহ অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো উক্ত স্থানে লুকিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রগুলো সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধারের পর এলাকার একাধিক সূত্র জানায়, কিছু সন্ত্রাসী ব্যক্তি যারা অস্ত্রের ব্যবসা করে, হঠাৎপাড়া এলাকায় তাদের আনাগোনা লক্ষ্য করা যায়। ওই ব্যক্তিরা মাদক আমদানি থেকে শুরু করে এমন অপরাধ নেই যেটা তারা করা থেকে বিরত থাকে। তাদের এসব অপরাধের সাথে দু-একজন ব্যবসায়ী পুলিশ সদস্যের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
শহীদ








