ছবি: জনকণ্ঠ
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা এবং কার্যকর উদ্যোগ শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গন থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
এসময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণ:রায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ স্বত:স্ফুর্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সিভিল সার্জন ডা. আ. স. ম. মাহবুবুল আলম, বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, ডিডিএলজি ও বাগেরহাট পৌরসভা প্রশাসক ডা. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) অনুপ দাশ, সহকারী পুলিশ সুপার শামীম হাসান, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল, প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম হাসপাতাল চত্বরে ফগার মেশিন চালু করে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহন ও সর্বস্তরে জনসচেতনতা খুবই জরুরী।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট জেলাজুড়ে সচেতনতামূলক কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
শহীদ








