ছবি: জনকণ্ঠ
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব জামালপুরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাতকরা হয়।
প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মেহেরউল্লহি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর ফরাজী, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ, সাইমুম সাব্বির শোভন প্রমুখ। এ সময় প্রেসক্লাব জামালপুরের সকল সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে ইফতার করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।
শহীদ








