ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

রাজবাড়ীতে নবনির্মিত টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ২০:৩৮, ১৪ মার্চ ২০২৬; আপডেট: ২০:৩৮, ১৪ মার্চ ২০২৬

রাজবাড়ীতে নবনির্মিত টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নবনির্মিত টাউন হল ‘ডিসি পার্ক’-এর শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টাউন হলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসময় তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ও সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের আধুনিক টাউন হল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত এই টাউন হলটি জেলার সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এতে স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত টাউন হলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

রাজু

×