ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত কেরানীগঞ্জ গড়ে তোলা হবে: আমান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ

প্রকাশিত: ১৬:১২, ১৪ মার্চ ২০২৬

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত কেরানীগঞ্জ গড়ে তোলা হবে: আমান উল্লাহ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

কেরানীগঞ্জকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান। 

শনিবার (১৪ মার্চ) দুপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও কেরানীগঞ্জে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের কারণে সমাজে অস্থিরতা তৈরি হয় এবং তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ে। তাই এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

আমান উল্লাহ বলেন, “আমরা চাই কেরানীগঞ্জে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকুক। এখানে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বা মাদক ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এ জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন থাকতে হবে।”

তিনি আরও জানান, এলাকার উন্নয়ন, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার মাধ্যমে কেরানীগঞ্জকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: উমর ফারুক এর সভাপতিত্বে আরো উপস্থিত কেরানীগঞ্জ মডেল সহকারী সার্কেল ভূমি জান্নাতুল মাওয়া, উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কে

×