ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ধাক্কায় মুসল্লির মৃত্যু

ওবাইদুল আকবর রুবেল,ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৭:৩৯, ১৪ মার্চ ২০২৬

নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ধাক্কায় মুসল্লির মৃত্যু

ফটিকছড়িতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় বদিউল আলম (৭০) নামে এক মুসল্লির নিহত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গহিরা–হেঁয়াকো সড়কের ফটিকছড়ি পৌরসভার জোলাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বদিউল আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকার মৃত আহমদুর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদে দুপুরের নামাজ আদায় শেষে বদিউল আলম বাড়ির পথে হাঁটছিলেন। এ সময় লেলাং থেকে বিবিরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, 'সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।'

 

রাজু

×