জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাল বিতরণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন।
শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হতদরিদ্রদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাল বিতরণ কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাল বিতরণ কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা প্রদান করায় মোতালেব মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মোতালেব মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার খরমা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি ত্রাণ ও সহায়তা বিতরণ কার্যক্রমে কেউ বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
রাজু








