নওগাঁর বদলগাছী উপজেলা সদরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন- “দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে হাট-বাজার এলাকায় ময়লা-আবর্জনা বেশি থাকে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। বাড়ির আশপাশে ডোবা-নালায় ময়লা-আবর্জনা বা ময়লা পানি জমে থাকলে সেখানে এডিস মশার সংক্রমণ ঘটতে পারে—সেদিকেও সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে, এখন আমাদের কাজ করার সময়। পর্যায়ক্রমে আমরা সব এলাকায় এ ধরনের অভিযান চালাব, যাতে মানুষ বলতে পারে আমরা এলাকার জন্য কিছু করছি।”
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, অ্যাডভোকেট আরেফিন চৌধুরী, মহিলা দল সভাপতি শাম্মী আখতার, মামুন অর রশিদ, আশরাফুল ইসলাম'সহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।
রাজু








