ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে সেবা নিলেন এমপি সেলিম

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৪, ১৪ মার্চ ২০২৬

মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে সেবা নিলেন এমপি সেলিম

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের মতোই সরকারি বিধি মেনে টিকিট কেটে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

শনিবার ( ১৪ মার্চ) বিকেলে তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলামসহ চিকিৎসকেরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে এমপি সেলিমুজ্জামান সেলিম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সীর অসুস্থ মাকে দেখতে যান। পাশাপাশি হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মান ও চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রিয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

 

রাজু

×