রাজশাহীর দুর্গাপুর পৌরসভার আয়োজনে দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে- মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
১৪ মার্চ (শনিবার) দুপুর ২ টার দিকে উপজেলা ফটক থেকে অভিযান শুরু হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক লায়লা নূর তানজু, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ শাহাবুল হক উপজেলা বিএনপির আহ্বায়ক, কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব, জুবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক, হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব, আহম্মদ রেজাউল করিম স্বপন, থানা যুবদলের সাবেক সভাপতি, চয়েন উদ্দিন শেখ, জেলা যুবদলের সদস্য, সোহেল রানা (শহীদ) প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্গাপুর পৌর প্রশাসক লায়লা নূর তানজু জানান, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা, বদ্ধ পাত্র, পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে। ডেঙ্গুতে প্রতিবছর উল্লেখযোগ্য মানুষ আক্রান্ত হয়ে কিছু মানুষ মৃত্যুবরণ করেন। এই রোগ প্রতিরোধের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাজু








