ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,মধুপুর-ধনবাড়ী,টাঙ্গাইল

প্রকাশিত: ১৭:৪১, ১৪ মার্চ ২০২৬

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বিএনপিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাতকর্মীরা।

শনিবার(১৪মার্চ) সকালে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কসহ ধনবাড়ী বাজারে এ পরিচ্ছন্নতা অভিযান করেন তারা। পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন-ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।

অভিযানে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএম ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ যুবদল,ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, জাসাসসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর পক্ষ থেকে   জনসাধারণকে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা কিংবা বাসার ছাদে পানি জমে থাকতে না দেয়াসহ পাশাপাশি পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন। নিজেদের পাশাপাশি অন্যদের সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

 

রাজু

×