ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

চারঘাটে চাঁদা না দেয়ায় এস্কেভেটরে দুর্বৃত্তদের আগুন, থানায় মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৭:৫৩, ১৪ মার্চ ২০২৬

চারঘাটে চাঁদা না দেয়ায় এস্কেভেটরে দুর্বৃত্তদের আগুন, থানায় মামলা

ছবি: সংগৃহীত।

রাজশাহীর চারঘাটে চাঁদা না দেয়ায় আশ্রয়ণ প্রকল্পের সরকারি খাল খননে ব্যবহৃত এস্কেভেটর (মাটি কাটার যন্ত্র) রাতের আধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এস্কেভেটরের মালিক রিদওয়ান। এ বিষয়ে ৬ জনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছী সরকারি আশ্রয়ণ প্রকল্পের অধীনে একটি খাল খননের কাজ শুরু করা হয়। কাজ শুরুর পর থেকে স্থানীয় একটি চক্র এস্কেভেটর মালিকের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।

সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাতে আবারো চাঁদা দাবি করে। এমন সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা এস্কেভেটরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এস্কেভেটরের মালিক রিদওয়ানের। এ বিষয়ে রিদওয়ান বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন।

চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, থানার ওসিকে মামলাটি রেকর্ড করার জন্য বলা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।

এম.কে

×