পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মৃধা বাড়িতে শনিবার (১৪ মার্চ) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে মো. জাফর মৃধা, মো. হাবিব মৃধা এবং মো. কামাল মৃধার বসতঘর পুড়ে যায়।
স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মোট ক্ষতি আনুমানিক ২০ লাখ টাকা। এ ঘটনায় ১২টি ছাগল এবং ৩ বরি গহনা পুড়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, রাতের আঁধারে আগুন লেগে সব কিছু পুড়ে গেছে। কীভাবে আমরা আবার শুরু করব, তা ভেবে পাচ্ছি না। তবে প্রশাসনের সহায়তা কিছুটা সাহস যুগিয়েছে।
উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম-এর উদ্যোগে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা নগদ, ৩টি করে কম্বল এবং ১০০ কেজি চাল দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
রাজু








