ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সিঙ্গাপুর নেওয়া আপাতত স্থগিত, আইসিইউতে চিকিৎসাধীন মির্জা আব্বাস

প্রকাশিত: ১৭:৫৩, ১৩ মার্চ ২০২৬

সিঙ্গাপুর নেওয়া আপাতত স্থগিত, আইসিইউতে চিকিৎসাধীন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত।

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো না থাকায় চিকিৎসকদের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবারের সদস্যরা দেশের চিকিৎসার ওপর আস্থা রাখছেন। তবে পরবর্তীতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তিনি জানান, শুক্রবার একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে তার চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতি নেওয়ার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এম.কে

×