সুনামগঞ্জের ধর্মপাশায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় যুব সংগঠন ও প্রবাসীরা। শুক্রবার বিকেলে ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোনাজানা গ্রামের ৩ জন অসহায় বিধবা নারীর হাতে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
রওশন জামির ও তৌফিকুল হকের বিশেষ উদ্যোগে এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসে 'মানবিকতার যুব সংগঠন, ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী' এবং 'বাহুটিয়াকান্দা নবীন ঐক্য পরিষদ'। এছাড়া স্থানীয় কয়েকজন ব্যক্তিও এতে ব্যক্তিগতভাবে অর্থ সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য জিয়া উদ্দিন মিয়া, সংরক্ষিত নারী সদস্য শাহানা আক্তার, ধর্মপাশা প্রবাসী কল্যাণ সমিতির প্রচার ও আইটি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন। আয়োজকরা জানান, আর্তমানবতার সেবায় এবং মানুষের মুখে হাসি ফোটাতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
রাজু








