জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুক্রবার উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা রৌমারীগামী মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সহায়তা করেন। এতে বড় ধরনের হতাহতের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাজু








