ঈদের আগেই স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জন্য সুখবর এসেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষকদের নভেম্বর ও ডিসেম্বর মাসের সরকারি আর্থিক অনুদানের চেক ব্যাংকে পাঠানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) অধিদপ্তর থেকে চারটি অনুদান বিতরণকারী ব্যাংকের কাছে এসব চেক হস্তান্তর করা হয়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষকরা সহজেই তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারবেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেকগুলো অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় পাঠানো হয়েছে।
অধিদপ্তর জানায়, ১৫ মার্চের পর শিক্ষকরা ব্যাংক শাখা থেকে তাদের পাওনা অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন। দীর্ঘদিন পর দুই মাসের অনুদানের অর্থ প্রাপ্তিতে শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
Mily








