ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

জরুরি ভিত্তিতে সৌদি থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত: ১৯:২৭, ১৫ মার্চ ২০২৬

জরুরি ভিত্তিতে সৌদি থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

ছবি: সংগৃহীত

সরকার দুই হাজার কোটি টাকা ব্যয়ে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল ও ২৫ হাজার টন গ্যাসোলিন জরুরি ভিত্তিতে কিনছে। রোববার এ তথ্য জানা গেছে।

জ্বালানি চাহিদা ও আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি বিবেচনায় দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশজুড়ে জ্বালানি ঘাটতি মোকাবিলার জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

এক লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার টন গ্যাসোলিন কেনার জন্য মোট খরচ ধরা হয়েছে দুই হাজার কোটি টাকা। জাহাজের মাধ্যমে সরাসরি দেশে পরিবহণ করা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং দৈনন্দিন চাহিদা পূরণ করাই মূল লক্ষ্য।

নুসরাত

×