গরু বহনকারী ট্রাক চালকের বুদ্ধিমত্তায় ও ৯৯৯ এর দ্রুত সহায়তায় রক্ষা পেয়েছে এক ব্যবসয়ীর ৩২ গরু। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উপজেলার সান্তাহার পৌর এলাকার কোমলদোগাছী এলাকায়।
জানা গেছে, মোঃ হারুন নামের একজন ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাকে ৩২ গরু নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ট্রাকটি উপজেলার সান্তাহার এলাকায় প্রবেশের আগে কয়েকজন দুর্বৃত্ত একটি মিনি ট্রাক নিয়ে গরু বোঝাই ট্রাকটির গতিরোধ করে ছিনতাই করার চেষ্টা করে। এ সময় গরুবাহী ট্রাকটির চালক হারুন দ্রুত চালিয়ে সান্তাহার পৌর এলাকার কোমলদোগাছি এলাকায় নিয়ে আসে।
পরে দুর্বৃত্তদের মিনি ট্রাকটি পুনরায় গরুবোঝাই ট্রাকের নিকট আসার আগেই চালক হারুন ট্রাক থেকে নেমে কিছু দুরে গিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯এ ফোন করেন। এ খবর পেয়ে ৯৯৯ থেকে দ্রুত আদমদীঘি থানাকে অবহিত করে। এরপর আদমদীঘি থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বত্তরা মিনি ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে টহল পুলিশ গরুবোঝাই ট্রাক চালককে বুঝিয়ে দেয় । পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯এর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ।
রাজু








