ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সুন্দরবনে কুমিরের আক্রমনে নিহতের পরিবারের মাঝে ক্ষতিপুরনের চেক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:০৫, ১৫ মার্চ ২০২৬

সুন্দরবনে কুমিরের আক্রমনে নিহতের পরিবারের মাঝে ক্ষতিপুরনের চেক

সুন্দরবনে কুমিরের আক্রমনে নিহত সুব্রত বাইনের পরিবারের কাছে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট কার্যালয়ে নিহত জেলে সুব্রত’র মা বামনী মন্ডলের হাতে চেক তুলে দেন বিভাগীয় বন কর্মকর্তা রেজ্উাল করিম চৌধুরী। এসময় চ্াঁদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা সুরোজিত চৌধুরীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগীয় কর্মকর্তা রেজ্উাল করিম চৌধুরী বলেন,“সুন্দরবনে বৈধভাবে প্রবেশ করে কাকড়া আহরণ করায় কুমিরের আক্রমণে সুব্রত মন্ডল নিহত হয়। সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা ক্ষতিপূরনের চেক প্রদান করা হয়েছে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সুন্দরবনে কাঁকড়া শিকার করে জেলে সুব্রত ম-ল করমজল খাল সাঁতরে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে একটি কুমির টেনে নিয়ে যায়। পরের দিন রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খাল থেকে স্থানীয় গ্রামবাসী তার মরদেহটি উদ্ধার করে। নিহত জেলে সুব্রত ম-ল (৩২) খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের কুমুদ ম-লের ছেলে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী সুন্দরবনে বাঘ ও কুমিরের আক্রমণে নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা এবং গুরুতর আহতদের ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। এই ক্ষতিপূরণ সরকারিভাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় দেওয়া হয়।তবে বৈধ পাশপার্মিট না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে দূর্ঘটনায় পড়লে এই সহযোগিতা পাবেন না।

 

রাজু

×