ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

স্থানীয়র সংসদ মুশফিকুর রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেলেন ১১০৫ জন ইমাম 

মো:সাইফুল ইসলাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:০৫, ১৫ মার্চ ২০২৬

স্থানীয়র সংসদ মুশফিকুর রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেলেন ১১০৫ জন ইমাম 

ব্রাহ্মণবাড়িয়ার (কসবা- আখাউড়ায়) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন দুই উপজেলার ১১০৫ টি মসজিদের ইমাম।
রোববার ( ১৫ মার্চ) দুপুরে আখাউড়া উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হল রুমে ইমামদের এই উপহার প্রদান করা হয়। সাবেক কেন্দ্রীয় কৃষক দল নেতা নাছির উদ্দিন হাজারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ। 

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিনসহ এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত রাখতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সম্মান জানাতে ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্থানীয় সাংসদ মুশফিকুর রহমানের এ ধরনের উদ্যোগ সত্যিসত্যিই প্রশংসনীয়। 

অনুষ্ঠানে উপস্থিত কয়োকজন  ইমাম বলেন, ঈদ উপহার পেয়ে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন এবং ধরনের উদ্যোগ সারা দেশে নেওয়া হবে এবং ভবিষ্যতেও প্রতি বছর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ।

 

রাজু

×